
ঠাকুরগাঁও প্রতিনিধি: সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে ১ম দিন থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১নং রুহিয়া ও ২০নং রুহিয়া পশ্চিম। ২য় দিনে ইউনিয়নে ৬০০ জন করে মোট ১ হাজার দুই শত জনকে টিকা প্রদান করা হয়।
০৮ আগস্ট (রবিবার) সকালে ৯নং কশালগাঁও (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন। সদর স্বাস্থ্য সহকারী পরিদর্শক আব্দুর রহমান, ট্যাগ অফিসার মোবাশ্বেরুল ইসলাম।অপরদিকে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ইসমাইল হোসেন, রায়াহান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]