৪ মে ২০২৬

রুহিয়ায় পাওয়ার ট্রলি চোরদের বাঁচাতে একটি মহল তৎপর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় পাওয়ার ট্রলি চোরদের বাঁচাতে একটি মহল তৎপর
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর  গ্রামের জুয়েল রানা নামে এক কৃষকের বাড়ি হতে একটি পাওয়া ট্রলি চুরি হয়েছে। চুরি হওয়ার ৩ দিনের মাথায়  কুজিশহর গ্রাম হতে উক্ত পাওয়ার ট্রলিটি  উদ্ধার হয়। চোরেরা বিক্রি করতে ট্রলিটির রঙ পরিবর্তনের চেষ্টা চালালে ঘটনা ফাঁস হয়ে যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২২ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার মাধবপুর  জব্বার চেয়ারম্যান পাড়ার কৃষক জুয়েল রানার বাড়ি হতে  একটি পাওয়ার ট্রলি গাড়ি চুরি হয়। ঘটনার দিন  গৃহকর্তা বগুড়ায় চিকিৎসার জন্য গেলে রাতের আধারে ট্রলিটি চুরি হয়। পরদিন সোমবার জুয়েল রানা বাদী হয়ে রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। চোরেরা চোরাই ওই পাওয়ার ট্রলি অন্যত্র বিক্রি করতে রাতের বেলায় ট্রলির রঙ পরিবর্তনের চেষ্টা চালালে এলাকার লোকজনের সন্দেহ হয়  এবং ঘটনা ফাঁস হয়ে যায়।পরে দ্রুত গাড়িটি রাস্তার পাশে ফেলে আসে চোরেরা। এদিকে মঙ্গলবার সংবাদ পেয়ে  জুয়েল রানা  কুজিশহর গ্রামে আসে এবং স্কুলের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি  উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে থলের বিড়াল বেরিয়ে পড়ে কারা কারা জড়িত এ চুরির সঙ্গে। এদিকে একটি মহল চিহ্নিত চোরদের বাঁচাতে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ চুরির সঙ্গে জড়িত  পূর্ব কুজিশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কামু হোসেন, রহিম উদ্দিনে ছেলে কাউসার,বাবলুর ছেলে শরিফ, জহিরুল ইসলামের ছেলে নাজমুলদের গ্রেফতারে তাদের বাড়িতে অভিযান চালায়।এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান,পাওয়ার ট্রলি চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি