রুহিয়ায় অতিরিক্ত সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অতিরিক্ত সার মজুদ ও অননুমোদিতভাবে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকেলে রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কালিতলা বাজারে অবস্থিত "হবিবর ট্রেডার্স"-এর স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে এ জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানের সময় রুহিয়া উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরুল আলম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির জানান, অননুমোদিতভাবে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় "সার ব্যবস্থাপনা আইন, ২০০৬"-এর ১২ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত মজুদকৃত সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার রায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
সঙ্গীত একাডেমি