রুহিয়ায় অগ্নিকান্ডে ৯টি পরিবারের ২৮টি ঘর ভস্মিভূত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার মন্ডলাদাম গ্রামে অগ্নিকান্ডে ৯টি পরিবারের ২৮টি বাড়িঘর ভস্মিভূত হয়েছে ।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (স্কুলপাড়া) গ্রামের ফইজুল ইসলামের রান্নাঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ফয়জুল ইসলাম, সোলেমান আলী, রুহুল আমিন, মোবারক, মোশারুল ও সাত্তার সহ ৯টি পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মিখুত হয়।অগ্নিকাণ্ডে ৯ টি পরিবারের নগদ টাকা,ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সবই ভস্মিভূত হয়েছে।এছাড়াও ফয়জুল নগদ ৪ লক্ষ টাকা এবং স্বর্ণলংকার পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুইটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ফয়জুল ইসলাম ও মোশারুল জানান, আমার সবাই শেষ হয়ে গেছি।আগুনে পরনের কাপড় ছাড়া আমাদের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি