২৫ আগস্ট ২০২৬

রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস নিয়ে মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম
রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস নিয়ে মতবিনিময় সভা

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগঁাও জেলা ক্রীড়া অফিসার মো. ইয়ামিন হোসেন, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হক, সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা শেলী, ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হকসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সভায় জেলা ক্রীড়া অফিসার মো. ইয়ামিন হোসেন নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও ক্রীড়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নতুন কুঁড়ি রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে। মোট ১০টি ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩১ আগস্ট। নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নে পৃথক কমিটি গঠন করা হয়। ১নং রুহিয়া ইউনিয়নে চেয়ারম্যান মনিরুল হক বাবুকে সভাপতি এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব করা হয়। ২নং আখানগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান পারভেজ জনিকে সভাপতি এবং ঝাড়গঁাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়। ৩নং রাজাগঁাও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান তাহেরুল ইসলামকে সভাপতি এবং পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমকে সদস্য সচিব করা হয়। ৪নং ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মনকে সভাপতি এবং ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসকে সদস্য সচিব করা হয়। ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে সভাপতি এবং রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হককে সদস্য সচিব করা হয়। ৬নং সেনুয়া ইউনিয়নে চেয়ারম্যান মতিউর রহমানকে সভাপতি এবং খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানকে সদস্য সচিব করা হয়। এ ছাড়া নজরুলবর্ষ উপলক্ষে আগামী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৫টি ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়। সভায় রুহিয়া উচ্চ বিদ্যালয় ও ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি