১১ আগস্ট ২০২৬

রুহিয়ায় নবাগত ইউএনও মোঃ আলাউদ্দিনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
রুহিয়ায় নবাগত ইউএনও মোঃ আলাউদ্দিনের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আলাউদ্দিন।১১ আগস্ট মঙ্গলবার দুপুরে রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এক সংক্ষিপ্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে রুহিয়া উপজেলা) মোঃ খাইরুল ইসলাম নবনিযুক্ত ইউএনও-র নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ শেষে আয়োজিত সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান।

 এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা, 

চেয়ারম্যান, ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪নং ঢোলার হাট  ইউনিয়নের  চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৩নং রাজারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানতাহেরুল ইসলাম,

৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল

দেলোয়ার হোসেন, এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর উপস্থিত সকলের সাথে এক সৌজন্য সাক্ষাতে নবাগত ইউএনও মোঃ আলাউদ্দিন রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং ডিজিটাল ও সর্বস্তরের জনগণের জন্য জনবান্ধব সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি উপস্থিত সর্বস্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি