রুহিয়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি মোছা. রহিমা খাতুন।
এতে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা. পারুল বেগম, উপজেলা কৃষকদলের সভাপতি আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য দবিরউদ্দিন ও আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার রায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
সঙ্গীত একাডেমি