রুহিয়ায় ইয়াবাসহ যুবক গ্ৰেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৪ পিচ ইয়াবা সহ আল আমিন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়,৮ মার্চ (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলের নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের দক্ষিন ঝাড়গাঁও জনৈক ইসা হকের বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর আল আমিন অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করে। তার দেহ তল্লাশি চালিয়ে ২৪ পিছ ইয়াবা সহ ধরতে সক্ষম হই।
গ্রেফতারকৃত আল আমিন ভেলাজান (নদীপাড়া) এলাকার মৃত আবুল কালাম ছেলে পালাতাক আসামী আমজাদ হোসেন (৩৮) আখানগর ইউনিয়নে (দক্ষিন ঝাড়গাঁও) এলাকার আজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী আল আমিন ও পালাতাক আসামী আমজাদ হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। শনিবার গ্রেফতারকৃত আল আমিনকে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি