রুহিয়ায় গাঁজা সহ আটক ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।থানা সূত্রে জানাযায়,২৬ জুন(মঙ্গলবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী টাঙ্গন নদী সংলগ্ন ব্লকের উপর থেকে ২০০শত গ্ৰাম গাঁজা ও ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-লাবু ইসলাম (২৩)উত্তর বঠিনা নতুন বস্তি এলাকার আকবর আলীর ছেলে ও মুন্না ইসলাম(২১)ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন,মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় ১টি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি