১১ আগস্ট ২০২৬

রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪০০ রোগী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম
রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪০০ রোগী

 দুলাল হক ,রুহিয়া, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমা প্রদান করা হয়।

মঙ্গলবার ১১ আগস্ট সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাঁও। সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক এবং সার্বিক সহযোগিতায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব।

চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও পরামর্শের পাশাপাশি ছানি রোগী বাছাই করেন। আয়োজকরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের বিদেশি লেন্সসহ বিনামূল্যে অপারেশন, ওষুধ, কালো চশমা এবং যাতায়াত-থাকা-খাবারের ব্যবস্থা করা হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি