রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি মজলুম পারভেজ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষাবিদগণ। বক্তারা রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষকদের বিভিন্ন বাস্তবসম্মত সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং রুহিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার মান ত্বরান্বিত করতে প্রশাসন থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপজেলার প্রায় ২০ থেকে ২১ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
ঝিনাইদেহ কৃষক হত্যা মামলায় পিতার যাবজ্জীবন কারাদণ্ড ছেলের মৃত্যুদণ্ড রায়
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মান উন্নয়নে জোর দাবী
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি