৪ মে ২০২৬

রুবেল হোসেন হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুবেল হোসেন হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে বিষয়টি জানা গেছে। দোলা হোসাইন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি বুধবার (১৮ নভেম্বর) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।’ পরে খোঁজ নিয়ে জানা গেছে, ইনফেকশনের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রুবেলকে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে অনেকটাই সেরে উঠেছেন তারকা এই পেসার। যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। বিশ্বকাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল। প্রথমে স্টান্ডবাই হিসেবে রাখা হলেও পরে সুযোগ দেওয়া হয়েছিল মূল স্কোয়াডে। কিন্তু একটি ম্যাচেও নামতে পারেননি। এদিকে বিশ্বকাপে দলের সঙ্গে থেকেও সুযোগ না পাওয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও রাখা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডে। আর তাই অনেকেরই ধারণা, হয়তো এ হতাশা থেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার পরপরই ফেসবুকে রুবেলের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে যদিও কিছু পরিষ্কার করেননি তিনি, তবে ভক্তদের ধারণা অবিচার করা হয়েছে রুবেলের সঙ্গে। ফেসবুকে রুবেল লিখেছিলেন, খুবই ভয়ংকর বিষের থেকেও বিষাক্ত কিছু কিছু মানুষ, যে সমাজে সবার সামনে খুব ভালো সেজে থাকে।‌ এসব বিষাক্ত প্রাণীর মায়াজাল থেকে দূরে থাকুন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি