৪ মে ২০২৬

রসিকতায় ‘অপমানিত’ আলিয়া!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রসিকতায় ‘অপমানিত’ আলিয়া!

বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির প্রোমোশন কপিল শর্মা শোতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর এবং সোনাক্ষী সিনহা। কিন্তু শোতে যাওয়ার পরেই নাকি চটে যান আলিয়া! সেখানে নাকি তিনি বেশ অপমানিতও হয়েছেন। জানা গেছে, কপিলের শোয়ের বেশকিছু জোকস নাকি অভিনেত্রীর অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় এবং অপমানজনক মনে হয়েছে। আর তাই আলিয়ার রোষানলে পড়েন কপিলের শোয়ের অন্যতম সদস্য কিকু শারদা। কিকুর কিছু কৌতুকে মনোক্ষুণ্ণ হয়েছেন আলিয়া।

শো চলাকালীন, কিকু অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, 'স্কুটার কীভাবে স্টার্ট দেয়া হয়? আলিয়ার উত্তর ঠিকঠাক না পেয়ে কিকু নিজেই দিয়ে দেন উত্তরটা- ভাট, ভাট, ভাট…. । অন্য একটি জোকসে কমেডি প্রশ্ন ছোড়েন, আচ্ছা, আপনার বাবা মহেশ ভাট কি কন্সট্রাকশনের ব্যবসা করেন? উত্তরে আলিয়া ‘না’-ই বলেন। আলিয়ার উত্তরে কিকু বলেন, তাহলে উনি এরকম ‘ফুটপাথ’.. ‘সড়ক’ নামের ছবি বানান কেন? এতেই নাকি চটে যান আলিয়া,যদিও কিকু শারদা এসব অভিযোগ মানতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন, আলিয়ার ব্যাপারে এই রটনা মোটেই সত্যি নয়। আলিয়াকে দেখে মোটেই মনে হয়নি যে তিনি রেগে গিয়েছেন বা আমার করা ঠাট্টায় তিনি দুঃখ পেয়েছেন। বরং, বেশ উচ্ছ্বসিতই দেখা গিয়েছে। রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এসব জোকস।

কিকু শারদা বলেন, এটা রটনা ছাড়া আর কিছুই নয়। কীভাবে কোথায় এই সব গুজবের উৎপত্তি হল, আমার জানা নেই। তবে, কেউ কপিল শর্মা শোয়ের ওই পর্বটি দেখলে নিজেরাই বুঝে যাবেন যে শোতে এসে আলিয়া তার ‘কলঙ্ক’ টিমের সঙ্গে কতটা উপভোগ করেছেন আমাদের জোকস।

‘কলঙ্ক’-এর পর আলিয়াকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।এছাড়া, করণ জোহরের ‘তখত’, এসএস রাজামৌলির ‘আরআরআর’ এবং সঞ্জয়লীলা বনশালির ‘ইনশাআল্লাহ’-র মতো বেশ কিছু ছবি রয়েছে তার হাতে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি