৬ মে ২০২৬

রসিক নির্বাচন: ১৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মোস্তাফিজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রসিক নির্বাচন: ১৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মোস্তাফিজার
বাংলাপ্রেস ডেস্ক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে; এখন চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে এখন পর্যন্ত ৯০৫৫৩ ভোট পেয়ে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা মার্কার মো. আমিরুজ্জামান পেয়েছেন ৩২০৭২ ভোট। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ২২৯টি ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। সকাল সাড়ে ৮টায় নগরীর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ১৪৮৯৪ ভোট। আর হাতি মার্কার প্রার্থী মো. লতিফুর রহমান পেয়েছেন ২১১৯৫ ভোট। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি