৪ মে ২০২৬

ঋতুরাজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম
ঋতুরাজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতীয় তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াডের সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে মেইডেন সেঞ্চুরি পেলেন ভারতীয় এই টপঅর্ডার ব্যাটসম্যান।

বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন গায়কোয়াড। তিনি ৮৩ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৫ রান করে আউট হন।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬৫ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৫৬ বলে ১৯৫ রানের ‍জুটি গড়েন ঋতুরাজ। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।

এর আগে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩১ ম্যাচে অংশ নিয়ে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।

ঋতুরাজ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হওয়ার পর সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। তিনি ৯৩ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

ঋতুরাজ এবং বিরাট কোহলির জোড়া সেঞ্চুরি ম্যাচে রানের পাহাড় গড়ার পথে ভারত।

সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৪৯ রান করে; ভারত জয় পায় ১৭ রানে। আজও বিশাল সংগ্রহের পথে ভারত। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি