৭ মে ২০২৬

ঋণখেলাপিরা প্রণোদনা অর্থ পাবে না : বাংলাদেশ ব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঋণখেলাপিরা প্রণোদনা অর্থ পাবে না : বাংলাদেশ ব্যাংক

বাংলাপ্রেস ডেস্ক: করোনায় অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে ঋণখেলাপিরা সেই সুবিধা পাবেনা।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে সরকার। প্রণোদনা নিয়ে বরিবার অর্থ নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছে ঋণ খেলাপিরা প্রণোদনার অর্থ পাবে না।

এরই মধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ নীতিমালায় আরও বলা হয়, যে সব শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান করোনায় কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সেসব প্রতিষ্ঠান এই প্রণোদনার সুবিধার আওতায় আসবে।

গ্রাহক পর্যায়ে সহনীয় সুদের হার ৯ শতাংশের বিপরীতে সরকার ৪ দশমিক ৫ শূন্য শতাংশ সুদ ভর্তুকি দেবে। ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির মধ্যে স্ব স্ব ব্যাংকের অবদান এবং সম্ভাব্য ঋণ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি ব্যাংক এ প্যাকেজের আওতায় ঋণের নিজস্ব চাহিদা নির্ধারণ করবে বলেও নীতিমালায় জানানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি