৭ মে ২০২৬

ঋণ ও অনুদান বিতরণ সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঋণ ও অনুদান বিতরণ সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প প্রশাসন
  আবু সাবেত: সরকারের ব্যয় প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনার জন্য সব ধরনের ঋণ এবং অনুদান বিতরণ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) রাতে ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বলে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)-এর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউ ভেথের জারি করা একটি স্মারকে উল্লেখ করা হয়েছে। ম্যাথিউ ভেথের জারি করা একটি স্মারকে ফেডারেল সংস্থাগুলোকে সাময়িকভাবে 'সব ধরনের ফেডারেল আর্থিক সহায়তার বাধ্যবাধকতা বা বিতরণ সংক্রান্ত কার্যক্রম স্থগিত' করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, এই সাময়িক স্থগিতাদেশ প্রশাসনকে এজেন্সি প্রোগ্রামগুলো পর্যালোচনা করার এবং প্রেসিডেন্টের অগ্রাধিকার এবং আইন অনুযায়ী ওই তহবিলগুলোর সঠিক ব্যবহার নির্ধারণের জন্য সময় দেবে। স্মারকে আরও উল্লেখ করা হয়েছে যে, সোশ্যাল সিকিউরিটি বা মেডিকেয়ার সুবিধাগুলোর দ্বারা প্রভাবিত হবে না এবং ব্যক্তিদের সরাসরি প্রদান করা সহায়তাও এর বাইরে থাকবে। এই স্থগিতাদেশ মঙ্গলবার বিকেল ৫টা থেকে কার্যকর হবে বলে স্মারকে উল্লেখ করা হয়েছে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে কিছু অনুদানের জন্য ওএমবি ছাড় দিতে পারে। ফেডারেল সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এ বিষয়টি পর্যালোচনা করবে ট্রাম্পের প্রথম সপ্তাহে জারি করা নির্বাহী আদেশের ঢেউয়ের ফলে ফেডারেল ঋণ এবং অনুদান প্রোগ্রামগুলো প্রভাবিত হয়েছে কিনা। এই আদেশগুলো সীমান্ত নিরাপত্তা, ফেডারেল কর্মশক্তি, সরকারের 'অস্ত্রায়ন বন্ধ করা, সামরিক বাহিনী এবং অন্যান্য সরকারি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ছিল। এই স্মারক নিয়ে মন্তব্যের জন্য অনুরোধের সাড়া দেয়নি হোয়াইট হাউস। ট্রাম্প এবং ওএমবি'র নেতৃত্বে তার মনোনীত ব্যক্তি রাস ভট ইঙ্গিত দিয়েছেন যে তারা এজেন্সিটির ওপর প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। ট্রাম্প বলেছেন যে তিনি কংগ্রেস কর্তৃক বরাদ্দকৃত নির্দিষ্ট তহবিল আটকে রাখতে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে ইমপাউন্ডমেন্ট কন্ট্রোল অ্যাক্ট-কে চ্যালেঞ্জ করার বিষয়ে বিবেচনা করছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি