৪ মে ২০২৬

রোয়াংছড়িতে সেনা-সন্ত্রাসীর সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
রোয়াংছড়িতে সেনা-সন্ত্রাসীর সংঘর্ষে নিহত ১

বান্দরবান প্রতিনিধি:   বান্দরবানে সোমবার বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক সদস্য নিহত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে। এদিকে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকালে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলি হয়েছে। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, সেনাবাহিনীর টহল দলের সাথে মুখোমুখি হলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। সেনাবাহিনীও পালটা গুলিবর্ষণ করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে জঙ্গলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি