রওশন এরশাদ সম্পর্কে যা জানা গেল !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভালো নেই জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বেগম রওশন এরশাদ।
থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের বাম পা কাজ করছে না। এ জন্য চিকিৎসা অব্যাহত রয়েছে। দেশে-বিদেশে টানা প্রায় ছয় মাস হাসপাতালে থাকায় তিনি বাসায় ফিরতে চাইছেন।
এদিকে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য বিরোধী দলের নেতাকে থাইল্যান্ডে নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ থেকে সশরীরে খোঁজ নেওয়ার জন্য সেখানে গেছেন এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। তিনি গণমাধ্যমকে জানান, ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। আল্লাহর রহমতে ভালো আছেন। ম্যাডাম তার কাছে বাসায় যাওয়ার কথা বলেছেন। কবে বাসায় যাবেন জানতে চেয়েছেন। হাসপাতালে আর তিনি থাকতে চাইছেন না। আজই (গতকাল) তিনি বাসায় যেতে চান।
জানা যায়, ফুসফুস জটিলতায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন গত বছরের ১৪ আগস্ট। প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকাকালে কিছুদিন ছিলেন আইসিইউতে। পরে গত বছরের ৫ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত তিন মাস সেখানে চিকিৎসাধীন ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি