১৭ আগস্ট ২০২৬

রোনালদোর বিয়ের খবর মায়ের কানে পৌঁছায় মাত্র ৩০ সেকেন্ড আগে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
রোনালদোর বিয়ের খবর মায়ের কানে পৌঁছায় মাত্র ৩০ সেকেন্ড আগে

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ৯ বছর সম্পর্কের পর অবশেষে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তবে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা এই বিয়েতে দেখা যায়নি রোনালদোর মা, ভাই-বোন কিংবা নিকট আত্মীয়দের।

 রোনালদোর বিয়েতে তাদের অনুপস্থিতির কারণ নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর এক দাবি। বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে নাকি খবর পেয়েছিলেন তারা।

পর্তুগিজ টেলিভিশন সঞ্চালক ক্রিস্টিনা ফেরেরা এই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, রোনালদোর মা দলোরেস, বড় ভাই উগো এবং দুই বোন এলমা ও কাতিয়া বিয়ের অনুষ্ঠানে ছিলেন না।

শুধু রোনালদোর পাঁচ সন্তান এবং চারজন সাক্ষী ছিলেন অনুষ্ঠানে।

গত ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে গোপনীয়তা বজায় রেখে বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুষ্ঠানে তার পরিবারের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। 

এ ব্যাপারে ক্রিস্টিনা ফেরেরা পর্তুগিজ টেলিভিশন চ্যানেল টিভিআইয়ের ‘দোইস আস ১০’ অনুষ্ঠানে বলেন, ‘পরিবার সেখানে ছিল না।

তাদের জানানোই হয়নি। অথবা যদি তারা জেনে থাকেন, তাহলে হয়তো ৩০ সেকেন্ড আগে জেনেছেন।’

ফেরেরার সহকর্মী ক্লদিও রামোসও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি, আমরা এখানে যা বলেছি, সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছি তার ভিত্তিতে যে ধারণা তৈরি হয়েছে, তাতে পরিবারের কেউ কষ্ট পাননি। বিষয়টি যেন সত্যিই এমন না হয়, যেমনটা বাইরে থেকে মনে হচ্ছে।

তবে এই দাবি যে নিশ্চিত সত্য, তা বলা যাচ্ছে না। এটি মূলত টেলিভিশন সঞ্চালকের বক্তব্য ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সামনে এসেছে। 
কিছু সংবাদমাধ্যমের দাবি, জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়েতে মত ছিল না তার মা দলোরেসের। তবে বিয়ের খবর প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে ও জর্জিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

রোনালদোর বোন কাতিয়াও বিয়ের ছবিতে ভালোবাসার ইমোজি দিয়েছেন। ফলে পরিবারে সত্যিই কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।

রোনালদো-জর্জিনার বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই সাদামাটা। পাঁচ সন্তানকে পাশে রেখে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। 

বিয়ের পরপরই জর্জিনাকে নিয়ে সৌদি আরবে ফিরেছেন রোনালদো। তবে শতভাগ ফিট না হওয়ায় আল নাসরের হয়ে নতুন মৌসুমে এখনো মাঠে নামেননি তিনি। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি