৪ মে ২০২৬

রোনালদোর বাইসাইকেল গোলে আল নাসরের বিশাল জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
রোনালদোর বাইসাইকেল গোলে আল নাসরের বিশাল জয়

বাংলাপ্রেস ডেস্ক: রিয়াদের আল আউয়াল পার্কে রবিবার সৌদি প্রো লিগে দুর্দান্ত এক জয় তুলে নিল আল নাসর। আল খালিজকে ৪-১ গোলে হারানোর ম্যাচে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে রাতটিকে স্মরণীয় করে তুলেছেন পর্তুগিজ সুপারস্টার।
৪০ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো নাওয়াফ বুশালের ক্রস থেকে দারুণ ভঙ্গিতে গোল করে চলতি লিগে নিজের গোল সংখ্যা দাঁড় করালেন ১০-এ।
ম্যাচের প্রথম দিকেই আল নাসর গোল পায় বটে, তবে দুটি গোল অফসাইডে বাতিল হওয়ায় অপেক্ষা বাড়ে। অবশেষে ৩৯তম মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস থেকে জোয়াও ফেলিক্স নিখুঁত শটে ডান কোণে বল পাঠিয়ে গোলের সূচনা করেন। তিন মিনিট পর আবারও নায়ক ফেলিক্স, বল কেড়ে এনে পাস বাড়ান ওয়েসলিকে। ২০ বছর বয়সি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতি থেকে ফিরে আল খালিজও লড়াইয়ে ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই হাওসাওয়ির দূরপাল্লার শটে ব্যবধান কমে ২-১ হয়। তবে আল নাসরের গোলরক্ষক নাওয়াফ আল-আকিদির কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ প্রতিপক্ষকে আর সামনে এগোতে দেয়নি।
ম্যাচের ৭৭তম মিনিটে সাদিও মানে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে তৃতীয় গোল করেন।
স্টপেজ টাইমের শুরুতেই আল খালিজের দিমিত্রিওস কুরবেলিস বিপজ্জনক ফাউল করার কারণে সরাসরি লাল কার্ড দেখেন।
আর সবশেষে ছিলেন রোনালদো। যোগ করা সময়ের শেষ দিকে বুশালের উঁচু ক্রসে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করে আল নাসরের টানা নবম জয় নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার।
চলতি মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতায় থাকা আল নাসর পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান আরো মজবুত করেছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি