৯ আগস্ট ২০২৬

রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫০ পিএম
রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র করেছে পর্তুগাল। দলের অন্যতম বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোল তো দূরের কথা, একটি শটও নিতে পারেননি। তবে ম্যাচ শেষে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের পাশে দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোকে দ্বিতীয়ার্ধে বদলি না করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন মার্তিনেজ। জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যৌক্তিকতা তিনি খুঁজে পাননি।

মার্তিনেজ বলেন, “আমরা ক্রিশ্চিয়ানোকে তার বয়স দিয়ে বিচার করি না। সে কেমন অনুভব করছে, কতটা প্রস্তুত—সেটাই দেখি। যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্বের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না।”

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না তিনি। ফলে অনেকেই মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ধার। তবে এমন সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ মার্তিনেজ।

ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল পর্তুগাল। ষষ্ঠ মিনিটে জোয়াও নেভাসের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে ডিআর কঙ্গো। দ্বিতীয়ার্ধে সেড্রিক বাকাম্বুর একটি শট পোস্টে না লাগলে পরাজয়ের তিক্ত স্বাদও পেতে পারত পর্তুগিজরা।

তবু বিশ্বকাপের শুরুতেই পয়েন্ট হারানোকে বড় কোনো সংকট হিসেবে দেখছেন না মার্তিনেজ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ সালে সৌদি আরবের কাছে হেরে শুরু করেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। একইভাবে ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে হেরে অভিযান শুরু করেও শিরোপা জিতেছিল স্পেন।

পর্তুগাল কোচের মতে, গোল করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার দল। তিনি বলেন, “আমরা ভালো শুরু করেছিলাম। বলের নিয়ন্ত্রণ ছিল, সুযোগ তৈরি করেছি, গোলও পেয়েছি। কিন্তু এরপর আমরা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ দিয়েছি এবং নিজেদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছি।”

বিশ্বকাপের শুরুতে হোঁচট খেলেও সামনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মার্তিনেজ। এখন দেখার বিষয়, সমালোচনার মুখে পড়া রোনালদো পরবর্তী ম্যাচে নিজের পরিচিত রূপে ফিরতে পারেন কি না।

 

বিপি/এসআর 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি