৪ মে ২০২৬

রোমান্সে মেতেছেন শাকিব-ফারিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রোমান্সে মেতেছেন শাকিব-ফারিয়া

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ‘শাহেনশাহ’ ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। রোববার বিকেলে এই ছবির নতুন গান ‘ও প্রিয়া’ প্রকাশ করা হয়। লিংকনের লেখা ও সুরে এটি গেয়েছেন অশোক সিং। গানটি জুরে ভরপুর রোমান্সে মেতেছেন শাকিব-ফারিয়া। ৫ মিনিট ২৯ সেকেন্ড ব্যাপ্তির ‘ও প্রিয়া’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে। সেখানকার সৈকত ও একটি হোটেলের সুইমিং পুলের পাশে শাকিব-ফারিয়ার রোমান্স উপভোগ করছে দর্শকরা। গানটিতে ভিন্ন লুকেই ছিলেন শাকিব খান, কিন্তু মাঝে মধ্যে পুরোনো আমেজেও দেখা গেছে। আর ফারিয়া ছিলেন আবেদনময়ী।

সোশ্যাল মিডিয়াতে শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই গানটি প্রকাশের পর দর্শকরা বেশ প্রশংসা করছে। এই রিপোর্টটি লেখা পর্যন্ত ২ ঘন্টায় গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৬৭ হাজার আর কমেন্টস করেছেন ১ হাজারের বেশি। শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘শাহেনশাহ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়া এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে রোদেলা জান্নাতের। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।

গত ১২ মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায় শাহেনশাহ। এর আগে হাইভোল্টেজ ‘শাহেনশাহ’ ছবির ফার্স্টলুক, ট্রেলার, দু’টি প্রকাশ হয়েছিলো। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। সবকিছু ঠিবভাবে চললে আগামী ৪ অক্টোবর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি