
বাংলাপ্রেস ডেস্ক: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. মোহাম্মদ হাসিবুর রশিদ। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারারের দায়িত্ব পালন করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন। নিয়োগ কার্যকর হবে ১৪ জুন থেকে।
ড. মো হাসিবুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
প্রজ্ঞাপন বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সবসময় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]