৭ মে ২০২৬

রোহিঙ্গাদের কারণে দেশের নিরাপত্তা ব্যাহত হতে পারে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রোহিঙ্গাদের কারণে দেশের নিরাপত্তা ব্যাহত হতে পারে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে না পারলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার জাতিয় সংসদে এমন বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে আশ্রয় নেয়া এসকল বাস্তুচ্যুত রোহিঙ্গারা অসন্তুষ্টিতে ভুগছেন কারন মিয়ানমারের সেনাবাহিনী তাঁদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল।

তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন রাখাইন রাজ্যে যথাযথ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে। শেখ হাসিনা বলেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার শুধু অপপ্রচারই চালাচ্ছে না, তাদের অনড় অবস্থানের কারণে প্রত্যাবাসনের বিষয়ে এযাবত কোন দৃশ্যমান অগ্রগতিও হয়নি।

তিনি বলেন মিয়ানমারের অসহযোগিতা সত্ত্বেও বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া এ সংকট সমাধানের জন্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীক দুটি পথই খোলা রাখা হয়েছে।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি