৮ মে ২০২৬

রোহিঙ্গাদের ফেরাতে সরকারের পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রোহিঙ্গাদের ফেরাতে সরকারের পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: রোহিঙ্গাদের সুষ্ঠুভাবে নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিচ্ছে এর সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

আজ রোববার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে রাষ্ট্রদূত মিলার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে প্রধানমন্ত্রীর উদারতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, ওই মুহূর্তে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে, তা বিশ্বে বিরল। তাদের সুষ্ঠুভাবে নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিচ্ছে তারা তাতে একমত।’

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত কিছু এনজিও’র বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা তাদের জানিয়েছি, কিছু এনজিও’র কর্মকান্ডের বিষয়ে সরকারের কাছে অভিযোগ এসেছে। এনজিওগুলো মোনাজাত করার কথা বলে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে রাজনৈতিক মহাসমাবেশ করেছে। এই সমাবেশে কিছু এনজিও’র সহায়তার বিষয়ে সরকার অবগত হয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

রোহিঙ্গাদের জন্য দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূতকে একথা জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১১ লাখ বাড়তি লোকের বোঝা আমরা আর সইতে পারছি না। তাদের কারণে আমাদের ভৌগোলিক, পর্যটন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সবকিছুতে সমস্যা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলে জানিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি