৮ মে ২০২৬

রোহিঙ্গাদের দেশ ছাড়া করা ভূ-রাজনৈতিক খেলার অংশ: পররাষ্ট্র সচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোহিঙ্গাদের দেশ ছাড়া করা ভূ-রাজনৈতিক খেলার অংশ: পররাষ্ট্র সচিব

রাজনীতি ডেস্ক : রোহিঙ্গাদের দেশ ছাড়া করা একটি ভূ-রাজনৈতিক খেলার অংশ হিসেবে মনে করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তার মতে, রোহ্ঙ্গিাদেরকে বাংলাদেশে যদি আশ্রয় দেওয়া না হতো তবে তা এই অঞ্চলের অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতো।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সেন্টার ফর জেনোসাইড আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। সেমিনারে বক্তারা বাংলাদেশ ও মিয়ানমারের মাঝের দ্বিপাক্ষিক সর্ম্পককে জোরদারের বিষয়েও কথা বলেন।

এসময় শহীদুল হক বলেন, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক বিচারিক আদালতে যাবার বিষয়টি দীর্ঘ মেয়াদে ভোগাবে মিয়ানমারকে। তবে তারপর বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে সমাধানে বিশ্বাস করে বলেও মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক কারণেই রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোবাইল নেটওয়ার্ক থ্রিজি থেকে টুজি করা হয়েছে। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। রোহিঙ্গা সংকটে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের পাশে থাকার কথা পুর্ণব্যক্ত করেন তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি