৪ মে ২০২৬

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন গুতেরেস ও কিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন গুতেরেস ও কিম

বাংলাপ্রেস অনলাইন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এরপর তারা গাড়িযোগে কলাতলীস্থ হোটেল সায়মনে যান। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে রোহিঙ্গা বিষয়ে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সকাল ১০টায় গাড়িযোগে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতিসংঘ শরণার্থীবিষয়ক বৈশ্বিক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলবিষয়ক নির্বাহী পরিচালক ড. নাতালিয়া খানেমসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি