রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান
বাংলাপ্রেস ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩০ জুলাই) জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা-নেপিদোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানান তিনি।
সোমবার (২৯ জুলাই) রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এর আগে গত বছরের ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারো ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার (৩১ জুলাই) মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি