৫ মে ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিকভাবে সরকার ব্যর্থ: রিজভী

রাজনীতি ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের নির্ধারিত কর্মসূচির দিনে বৃহস্পতিবার একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরত না যাওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিচ্ছু করতে পারেনি, কিছুই পারেনি। এদের বিষয়ে এতদিন হয়ে গেল আপনারা (সরকার) একজন মানুষকেও ফেরত পাঠাতে পারলেন না। এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা। আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপর আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ!’

‘এত দিন ধরে....। আপনাদের নাকি এত বন্ধু আছে, তারা কেউ কিছু করতে পারল না আপনাদের জন্য। অথচ এই যে এতগুলো মানুষের চাপ বাংলাদেশের সহ্য করতে হচ্ছে।’

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আপনারা কূটনৈতিকভাবেই ব্যর্থ শুধু নয়, আপনারা অর্থনৈতিকভাবে ব্যর্থ, আপনারা আইন-শৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।’

বিএনপির এ নেতা বলেন, এই সরকারের পতন তরান্বিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই এই দেশের মানুষ মুক্তভাবে কথা বলা নিশ্চিত হবে।’

এর আগে সাড়ে ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দেন।

প্রসঙ্গত, ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কর্মসূচি। নাগরিকত্ব, নিরাপত্তা, বসতভিটাসহ সম্পদ ফেরত ও নিপীড়নের বিচার নিশ্চিত না হলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে না বলে আগের অবস্থানেই অনঢ় রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি