৫ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০১ ঘর, নিহত শিশু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৩০১ ঘর, নিহত শিশু
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এ সময় আশ্রয়কেন্দ্রের প্রায় ৩০১ ঘর আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্যাম্পের বাসিন্দা জানান, ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে গেছে কয়েকশ ঘরবাড়িসহ দোকানপাট। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার বিকেলে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন ও পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে মারা যাওয়া শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ সময় প্রায় ৩০১ ঘর আগুনে পুড়ে গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, আগুন লাগার পর প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি