রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে হাসপাতালসহ একাধিক স্থাপনা
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ওবাট হেলথ পোস্ট হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী।
ওবাটের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় কাজ করেছে। কেউ আহত নেই। কীভাবে আগুন লেগেছে, তা পরে বলা যাবে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ঘর পুড়ে গেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি