রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিক্ষোভের মুখে মার্কিন রাষ্ট্রদূত!

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
বৃহস্পতিবার(২০জুন)সকাল ১০টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা শিশুদের আঁকা চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহনের পর র্যালিসহকারে মধুরছড়া থেকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে যাওয়ার পথে একদল রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়েন মার্কিন এই রাষ্ট্রদূত।
এসময় একদল রোহিঙ্গা ‘আমরা শরণার্থী জীবন যাপন করতে চাই না,স্বদেশে ফিরতে চাই এমন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। অন্তত আধা-ঘন্টা পর আইনশৃংখলা বাহিনী সদস্যরা রোহিঙ্গাদের শান্ত করেন এবং রোহিঙ্গা নেতাদের সঙ্গে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে রোহিঙ্গারা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং মার্কিন রাষ্ট্রদূত তাদের আশ্বস্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে অংশ নেয়া উখিয়ার কুতুপালং রেজি:ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধি মো:ইউনুচ আরমান বলেন,‘মার্কিন রাষ্ট্রদূত আমাদের বলেছেন-বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আমেরিকার সরকার ৭ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে এবং আরও সহায়তা অব্যাহত থাকবে।এর জবাবে রোহিঙ্গাদের পক্ষ থেকে আমি বলেছি,আমাদের সহযোগিতার দরকার নেই। রোহিঙ্গাদের জন্য দেয়া মার্কিন ডলার বিভিন্ন এনজিও নানাখাতে খরচ করছে। সব সাহায্য রোহিঙ্গাদের হাতে পৌছাচ্ছে না।তিনি আরো বলেন,বাংলাদেশ একটি জনবহুল দেশ।এই দেশে থাকলে যে কোন সময়ে স্থানীয়দের সাথে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।আমরা এই দেশে থাকতে আসেনি।বাংলাদেশ সরকার আমাদের জায়গা দেয়ায় আমরা আজীবন কৃতজ্ঞ।
এছাড়াও আমরা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছি মার্কিন সরকারের কাছে।তিনি আমাদের আশ^স্ত করেছেন এবং রোহিঙ্গাদের পাশের থাকার পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছেন।র্যালি শেষে রোহিঙ্গাদের উদ্দেশ্যে‘ইউএনএইচসিআর’র বাংলাদেশের প্রধান স্টিফেন করলিস বলেছেন,বিশ্ব শরণার্থীদের দিবসে আমরা রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে ক্যাম্পে এসেছি।আমরা রোহিঙ্গাদের পাশে আছি এবং থাকব।আমরা মনে করি বাংলাদেশের এই রোহিঙ্গাদের মাধ্যমে বিশে^র ৭ কোটি শরণার্থীদের প্রতি সম্মান প্রদর্শন করছি।
এবিষয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা ও র্যালিতে অংশ গ্রহন করেন।এসময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রোহিঙ্গাদের একটিদল স্লোগান দিয়ে বিক্ষোভ করে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষন করেন।মার্কিন রাষ্ট্রদূত তাদের কথা শুনেন বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি