৪ মে ২০২৬

রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এবং উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো'র সহধর্মিনী স্বাতী সামন্ত বাবলী'র রোগমুক্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার ঢোলারহাট এস,সি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত কুমার রায়,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,এস,সি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মার্চেল্লো দাস,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রমেশ চন্দ্র সেন এমপি ও বিদ্যালয়ের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো এর সহধর্মিনী স্বাতী সামন্ত বাবলী'র রোগমুক্তি কামনায় এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা পাঠ করেন বিধান চন্দ্র চট্টোপাধ্যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি