৫ মে ২০২৬

বিনা লাইসেন্সে চিকিৎসা

রোগির সঙ্গে প্রতারণার দায়ে কানেকটিকাটে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
রোগির সঙ্গে প্রতারণার দায়ে কানেকটিকাটে দুই ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

ভুয়া চিকিৎসক সুলতান কুরাইশি ও মোহাম্মদ সিদ্দিকি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বছরের পর বছর ধরে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ইস্ট হার্টফোর্ডের একটি মেডিকেল গ্রুপের মালিক।
গত ২২ জানুয়ারি গ্রেপ্তার হন ইস্ট হার্টফোর্ডের সিলভার লেন মেডিকেল গ্রুপ ও স্ট্যাফোর্ড মেডিকেল গ্রুপের মালিক, গ্লাস্টনবারির বাসিন্দা ৮৩ বছর বয়সী সুলতান কুরাইশি এবং সাউথ উইন্ডসরের ৬১ বছর বয়সী মোহাম্মদ সিদ্দিকি।
ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস–এর তথ্যমতে, ২০২১ সালের ৮ জানুয়ারি থেকে ২০২৫ সালের ১৩ মার্চ পর্যন্ত কুরাইশি ও সিদ্দিকি পরস্পর যোগসাজশে সিদ্দিকিকে একজন বৈধ চিকিৎসক হিসেবে ভুয়াভাবে উপস্থাপন করেন। অভিযোগে বলা হয়েছে, যথাযথ চিকিৎসা লাইসেন্স না থাকা সত্ত্বেও কুরাইশি জেনেশুনেই ইস্ট হার্টফোর্ডে সিলভার লেন মেডিকেল গ্রুপে সিদ্দিকিকে নিয়োগ দেন।
সিলভার লেন মেডিকেল গ্রুপে কর্মরত থাকার সময় কুরাইশির পূর্ণ সম্মতি, জ্ঞান ও সহায়তায় সিদ্দিকি বিভিন্ন চিকিৎসা সেবা দেন বলে অভিযোগ। এর মধ্যে ইনজেকশন প্রদান, শারীরিক পরীক্ষা এবং ওষুধ প্রেসক্রিপশনসহ নানা সেবা অন্তর্ভুক্ত ছিল।
আরও অভিযোগ করা হয়েছে, এসব ভুয়া সেবার জন্য কুরাইশি নিজে সেবা দিয়েছেন এমন দেখিয়ে রাজ্যের মেডিকেইড ব্যবস্থার কাছে বিল দাখিল করেন।
কুরাইশির বিরুদ্ধে অভিযোগগুলো হলো-
প্রথম ডিগ্রির স্বাস্থ্যবিমা জালিয়াতি, প্রথম ডিগ্রির স্বাস্থ্যবিমা জালিয়াতিতে ষড়যন্ত্র,প্রথম ডিগ্রির চুরি,সরকারি সম্প্রদায়কে প্রতারণার মাধ্যমে প্রথম ডিগ্রির চুরিতে ষড়যন্ত্র ও লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঘনে ষড়যন্ত্রের ৯টি অভিযোগ
সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগগুলো হলো-
প্রথম ডিগ্রির স্বাস্থ্যবিমা জালিয়াতি,প্রথম ডিগ্রির স্বাস্থ্যবিমা জালিয়াতিতে ষড়যন্ত্র,সরকারি সম্প্রদায়কে প্রতারণার মাধ্যমে প্রথম ডিগ্রির চুরি, সরকারি সম্প্রদায়কে প্রতারণার মাধ্যমে প্রথম ডিগ্রির চুরিতে ষড়যন্ত্র,লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঙ্ঘনের ৯টি অভিযোগ ও লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঘনে ষড়যন্ত্রের ৯টি অভিযোগ।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি