৪ মে ২০২৬

রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রোগী বাড়লে অক্সিজেন সংকট হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি উৎপাদন হয়। এমনকি এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ রয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম রোববার (৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোনো সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই তাদেরকে আমরা আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অক্সিজেন অভাবে মৃত্যু প্রসঙ্গে ডা. নাজমুল ইসলাম বলেন, অক্সিজেনের অভাবে বিভিন্ন জেলায় কিছু রোগীর মৃত্যুর অভিযোগ আমাদের কাছে এসেছে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত প্রতিবেদন আসবে, সেটি হাতে পাওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হয়। গত কয়েকদিনে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বেড়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি