৫ মে ২০২৬

রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী : আবারো দেশের সেবা করার সুযোগ দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী : আবারো দেশের সেবা করার সুযোগ দিন

বাংলাপ্রেস ডেস্ক : আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আজ রোববার রংপুরের তারাগঞ্জের জনসভায় বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে অর্থনৈতিক স্বাধীনতা এসেছে। এসময় শেখ হাসিনা নৌকায় ভোট দিয়ে আবার দেশ সেবা করার সুযোগ চাইলেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সভামঞ্চে আসন গ্রহণ করেন তিনি।এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান শেখ হাসিনা। এসময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এদিকে তারাগঞ্জে জনসভার পর সড়ক পথে তার শ্বশুরবাড়ি পীরগঞ্জে পৌঁছে দুপুর আড়াইটার দিকে ওই আসনের সংসদ সদস্য প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি