রংপুরের হারাগাছে মসজিদের সীমানাপ্রাচীর নিয়ে মারামারি, আহত ১০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রংপুরের হারাগাছে মসজিদের সীমানাপ্রাচীর নিয়ে দুগ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদের টিনের বেড়া, আসবাবপত্র ও বেশ কিছু গাছ কেটে ফেলে হামলাকারীরা। এঘটনায় ৫ জনকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) দুপুরে মসজিদের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ একই এলাকার রফিকুল ও শরিফুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় হেলমেট পরে রফিকুল গ্রুপের কয়েকজন যুবককেও হামলায় অংশগ্রহণ করতে দেখা য়ায়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন দিন ধরেই এই মসজিদ এবং মসজিদ সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধ চলছিল ওই দুই গ্রুপের মধ্যে।
হারাগাছ মেনহাজের পুল এলাকার বাসিন্দা মাইদুল ইসলাম সাংবাদিক দের বলেন, কয়েকদিন আগে চলাচলের রাস্তার পাশে একটি দোকান নির্মাণ করে রফিকুলের ছোট ভাই। এতে ক্ষিপ্ত হয়ে মসজিদের জমিদাতা ও সভাপতি শরিফুল সীমানা নির্ধারণের জন্য খুঁটি গাড়তে গেলে রফিকুল গ্রুপ হামলা চালায় শরিফুল ও তার ছেলেদের ওপর। এসময় মসজিদ ভাঙাসহ কেটে ফেলা হয় বেশ কয়েকটি গাছও। মসজিদ ভাঙচুরের বিচার চান এলাকাবাসী।
ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই সাংবাদিক দের বলেন, ‘দীর্ঘদিন ধরেই মসজিদ সংলগ্ন ওই রাস্তাটি নিয়ে বিরোধিতা করে আসছিল রফিকুল ও তার ভাইয়েরা। এরইমধ্যে মসজিদে নামাজ পড়াতে তাকে নিষেধও করা হয়েছে। রমজান মাসে রফিকুল ও তার ভাইদের এমন অমানবিক নৃশংস ঘটনায় মর্মাহত বলেও জানান তিনি।
এঘটনায় রফিকুল গ্রুপের বক্তব্য জানতে কাউকে পাওয়া না গেলেও তার বাবা আব্দুস সামদ জানান, মসজিদের কথা বলে দীর্ঘদিন ধরে তাদের নিজের জমির ওপর চলাচলের রাস্তা সংকীর্ণ করে বিরোধে জড়ায় শরিফুল। প্রতিবাদ করলে আজ তার ছেলেদের ওপর হামলা চালায় তারা। ন্যায় বিচার চান তিনি।
এঘটনায় দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আর মসজিদ কমিটির গ্রুপের শাহ আলম বাদী হয়ে রফিকুল ইসলাকেসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় এখন পর্যন্ত রফিকুল সহ ৫ জনকে গ্রেফতার করছে বলে জানান হারাগাছ থানার তদন্ত ওসি নূরে আলম সিদ্দিকী। এঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি