রংপুরে সরকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা নারীসহ গ্রেফতার ২
আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সেটেলমেন্ট অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে।
নিহত সেটেলমেন্ট অফিসের কর্মচারী জহুরুল ইসলাম (৪৫) নগরীর পরশুরাম এলাকার চিলের ঝাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চিলের ঝাড় এলাকায় বাসিন্দা মোজাম্মেল হোসেনের সাথে নিহত জহুরুল ইসলামের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকালে এ নিয়ে দু’পক্ষের সালিশ বসে। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোড়া দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি