রংপুরে বাসের চাপায় নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: রংপুর মহানগরের হাজিরহাট এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের কোতোয়ালি থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নাইটকোচ হাজিরহাট এসে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার শিকার নাইটকোচ ও ইজিবাইক রাস্তার ওপর থেকে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায় নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি