১২ আগস্ট ২০২৬

রংপুর বিভাগের ৪ জেলায় আরও ৬ করোনা রোগীর সন্ধান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রংপুর বিভাগের ৪ জেলায় আরও ৬ করোনা রোগীর সন্ধান
আব্দুল্লাহিল শাহীন, রংপুর থেকে: রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ২ জন, হরিপুর উপজেলায় ১ জন ও গাইবান্ধা জেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। লালমনিরহাট জেলার গোকুন্ডা ফকিরটারী গ্রামে শনিবার একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৩ দিন আগে নারায়নগঞ্জ থেকে জ্বর, সর্দি নিয়ে নিজ বাড়িতে ফিরেছিলেন বলে জানা গেছে। এদিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে এসএসসি ফল প্রত্যাশী (১৭) এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। ওই শিক্ষার্থী ঢাকায় দারোয়ানের কাজ করতো। বর্তমানে তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রমিছা বেগম (৫০) কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি গত ১৫ দিন ধরে শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বরে ভুগছিলেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে স্থাপিত করোনা শনাক্তকরন যন্ত্র পিসিআরে শনিবার বিভাগের ৫৫ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের নমুনা পজেটিভ এসেছে। এ সংক্রান্ত তথ্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও শনিবার আরও ৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য কলেজে এসেছে। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি