৫ মে ২০২৬

রংপুর -২ : বিকল্পধারার প্রার্থী রাসেল তালুকদারের মনোনয়ন পত্র দাখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রংপুর -২ : বিকল্পধারার প্রার্থী রাসেল তালুকদারের মনোনয়ন পত্র দাখিল

রমজান আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বিকল্পধারা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী হারুন-অর-রশীদ রাসেল তালুকদার রংপুর -২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২৮ নভেম্বর বিকালে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় বিকল্পধারার স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকৌশলী রাসেল তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ করে আসছেন। তিনি গণ সংযোগ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছেন। ভোটাররা তাকে প্রার্থী হিসাবে চাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন।

তিনি বাংলাপ্রেস কে বলেন, আমি এলাকার উন্নয়নের স্বার্থে এবং বেকারদের কর্মসৃষ্টির জন্য নির্বাচন করতে চাই। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর কন্যা দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলকে ওই দিনে হত্যা করেছিল ঘাতকরা। শিশু রাসেলের আকুতি পাষন্ড খুনিদের হৃদয় গলাতে পারেনি।

আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল হয়ে প্রধানমন্ত্রীর একজন সহযোদ্ধা হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। এলাকার মানুষ আমাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চায়। আমি ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই আমি বিশ্বাস করি মহাজোটের মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে অবহেলিত এ জনপদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি