রংপুর-২ আসনে বিকল্পধারা যুক্তফ্রন্টের মনোনয়ন পেলেন রাসেল তালুকদার
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ বিকল্পধারা যুক্তফ্রন্টের মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রকৌশলী হারুন-উর-রশিদ রাসেল তালুকদার।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) নির্বাচনী এলাকার প্রার্থী তিনি। ঢাকায় নির্বাচনী বোর্ডে স্বাক্ষাতকার শেষে তার প্রার্থীতা নিশ্চিত করেন মনোনয়ন বোর্ড। ২২ নভেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। প্রকৌশলী রাসেল দীর্ঘদিন ধরে এ আসনে ব্যাপক গণসংযোগ করে আসছেন। এ আসনে প্রার্থী না থাকায় ও এমপি নির্বাচিত না হওয়ায় এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। সারাদেশে উন্নয়ন হলেও এ আসনে কোন উন্নয়ন চোখে পড়েনি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের পাশে থাকতে তিনি প্রার্থী হয়েছেন।
দুই উপজেলায় সরেজমিনে গিয়ে জানা যায়, রাসেল তালুকদারের ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষ ও তরুন তরুনীরা তাকে প্রার্থী হিসাবে দেখতে চান। রাসেল তালুকদার আরো বলেন, বরাবরই এ আসনটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। আমি দুই উপজেলায় গণসংযোগ কালে জানতে পেরেছি তারা আমাকে প্রার্থী হিসেবে দেখতে চান। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছি। মনোনয়ন বোর্ডে স্বাক্ষাতকার শেষে আমাকে শতভাগ প্রার্থীতা নিশ্চিত করেছেন। আমি নির্বাচিত হলে এ আসনটিতে ব্যাপক উন্নয়নসহ সাধারণ মানুষের সব সময় পাশে থাকবো। আমি নির্বাচনে জয়ী হবো শতভাগ নিশ্চিত।
আর আসনটি দলের চেয়ারম্যান বি চৌধুরী মহোদয়কে উপহার দিতে চাই। এজন্য চাই দল মত নিবিশেষে সকলের সহযোগীতা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি