রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই শ্রেণি কার্যক্রম চলবে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
এ সময়সূচি ঢাকা মহানগরীসহ সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সময়সূচির মধ্যে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি রেখে শ্রেণি কার্যক্রমের রুটিন তৈরি করবেন। এই সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি