রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। প্রথম রমজান থেকে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
বিজ্ঞপ্তিতে রমজানে ইফতারের সময় পানি বহনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে না পড়ে যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স অথবা প্রবেশ ও প্রস্থান গেটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।
এ ছাড়া শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি