রমজানে ঢাকায় প্রতিকেজি গরুর গোশত ৫২৫ টাকা নির্ধারণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: রোজায় রাজধানীতে প্রতিকেজি দেশি গরুর গোশতের সর্বোচ্চ দাম ৫২৫ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রথম রোজা থেকে ২৬ রমজান পর্যন্ত কার্যকর থাকবে এ মূল্য। যদিও আগে থেকেই সাড়ে পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে গরুর গোশত।
সোমবার দুপুরে নগর ভবনে মাংস ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতেই আলোচনা সভায় এ মূল্য নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এতে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় এছাড়াও বোল্ডার গরুর মাংস প্রতিকেজি ৫০০ টাকা, মহিষের মাংস ৪৮০ টাকা, খাসির মাংস সাড়ে সাতশ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতিকেজি ভেড়ার মাংসের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয়শ টাকা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি