৪ মে ২০২৬

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম
রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথমদিন।
এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে,  আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন হবে। কিন্তু সেদিন আকাশে দেখা যাবে না রমজানের অর্ধচন্দ্র।
ওমানের চাঁদ দেখার প্রধান কমিটি আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেছে, ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০দিন পূর্ণ করবে।
জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশে দেখা গেছে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের সব অঞ্চলেই চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে ওইদিন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক মাণদণ্ড ব্যবহার করে নতুন চন্দ্র মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি