৪ মে ২০২৬

রমজান বাজারে কারসাজি ঠেকাতে ডিসির হুঁশিয়ারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
রমজান বাজারে কারসাজি ঠেকাতে ডিসির হুঁশিয়ারি

মানিকগঞ্জ পৌর মার্কেটে আকস্মিক পরিদর্শনে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

মানিকগঞ্জ প্রতিনিধি:  রমজান এলেই বাজারে তৈরি হয় কৃত্রিম সংকটের গুঞ্জন। সেই পুরোনো চিত্রের পুনরাবৃত্তি ঠেকাতে এবার সরাসরি মাঠে নেমেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

তার স্পষ্ট বার্তা—রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৪ মার্চ) মানিকগঞ্জ পৌর মার্কেটে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ধর্মীয় আবেগকে ঢাল বানিয়ে বাজারে কারসাজি চলবে না। যে কোনো অজুহাতে মূল্য বাড়ানো বা পণ্য মজুত করে সংকট তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক নিজে বিভিন্ন দোকানে গিয়ে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও মাছের দাম যাচাই করেন। অনেক দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে তালিকা টানানোর নির্দেশ দেন। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেন তিনি।  

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একদিনের আনুষ্ঠানিকতা নয়। রমজানজুড়ে জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক বাজার মনিটরিং চলবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করবে প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পরিদর্শনে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জয়া মারিয়া পেরেরা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহ উদ্দিন, সরকারি কমিশনার রায়হানুল কবির ও মো. শরীফুল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মো. সেলিম মিয়া এবং কনজ্যুমার এসোসিয়েশনের জেলা সভাপতি সামসুন্নবী প্রমুখ। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি