
বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।
গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে প্রতিযোগিতার সময় একটি বাসের চাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেন। এ ছাড়া তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।
বাংলাপ্রেস/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]