৬ মে ২০২৬

রকেট প্রতীক নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রকেট প্রতীক নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের হাতে নিবন্ধন সনদ তুলে দেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডল সংবাদ সম্মেলনে বলেন, "২০১৮ সালে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু বিশেষ কারণে সে সময় নিবন্ধন পাওয়া যায়নি। তবে, আজ আমরা কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেয়েছি, যা আমাদের জন্য একটি বড় সাফল্য। আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে এবং ৫৪ বছর বয়সে রাজনীতির অঙ্গনে প্রবেশ করছি।" তিনি আরও জানান, বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের প্রায় ৩ কোটি মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের সমর্থন রয়েছে। দলের প্রতীক রকেট। ২০১৭ সালে বিএমজেপি নামে দলটির আত্মপ্রকাশ ঘটে এবং একাদশ সংসদ নির্বাচনে দলটি নিবন্ধন পেতে আবেদন করলেও বাছাই পর্বে পাস করতে পারেনি। পরে, হাইকোর্টের নির্দেশে ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়। এ নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান কমিটির অধীনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির নিবন্ধন দেওয়ার পর, নিবন্ধিত দলের সংখ্যা ৫০-এ পৌঁছেছে। গত মার্চে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল এবং ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি